স্কুলছাত্র পিষ্ট হলো ট্রাকের চাকায়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 24673

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (24673, 'post_views_count', '0')

0

ঢাকার দোহারে ট্রাকচাপায় মো. রিশাদ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। দোহারের চরকুশাই এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। রিশাদ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি দোহার উপজেলার জামালচর এলাকার সামছুল হকের ছেলে বলে জানা গেছে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০২৩০১) মানিকগঞ্জ থেকে দোহারে আসার পথে চরকুশাই নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা রিশাদকে চাপা দেয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় রিশাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোহার থানা মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here