সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে বরেন্দ্রের মেঠোপথ

0
882

অপরাধ বিচিত্রা ডেস্ক:
রাতে গ্রামের মেঠো পথ দিয়ে চলতে অন্ধকারে গা সিড়ে উঠতো। পাড়া-মহল্লা ছিলো ভূতুড়ে। সন্ধা লাগলেই রাস্তায় দেখা মিলতো না কোন মানুষের। গ্রামের সে চিত্র পাল্টাতে শুরু করেছে। গ্রামের মেঠোপথ গোরস্থান মসজিদ মন্দির এখন রাতে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাতের গ্রাম দেখলে এখন যে কেউ মনে করবেন এগুলো পৌরসভা বা সিটি করপোরেশনের দেয়া আলো। কিন্তুু না পৌরসভা ও সিটি েেকপারেশনের দেয়া কোন আলো নয়। ত্রান পূণবাসন-দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সৌর বিদ্যুতের আলোতে জ্বলছে গ্রামীণ সড়ক বাতি। আলোর ফুরকানি ছড়াচ্ছে গ্রামে গ্রামে।

Advertisement

রাজশাহী জেলা ত্রান পূণবাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে,২০১৬ সাল থেকে রাজশাহী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে হুম সিস্টেম সোলার স্থাপন ও মেঠোপথে স্ট্রিট লাইট বসানোর কাজ শুরু হয়েছে। ২০১৬ অর্থ বছর থেকে চলতি ২০১৮ অর্থ বছর পর্যন্ত তিন বছরে জেলার ৭২ ইউনিয়নের মেঠোপথে ৬ হাজার ২১০ টি স্ট্রিট লাইট বসানো হয়েছে। এছাড়াও ১৪ টি পৌরসভায় ৭২টি ইউনিয়ন এলাকায় স্ট্রিট লাইটের পাশাপাশি স্কুল, কলেজ মসজিদ, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার হুম সিস্টেম সার্ভিস আছে এক হাজার ৬১৬ টি। মোট জেলায় আছে ৭ হাজার ৮১৬ টি স্ট্রিট লাইট ও সোর্লা হোম সার্ভিস সিস্টেমের মাধ্যমে আলোর ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গিকারে গ্রামীণ সড়কেও সৌর বিদ্যুৎ আলো দিচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সৌর বিদ্যুতের এ সড়ক বাতি বসেছে। গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের শুগনা গ্রামের একেবার প্রতান্ত্য অঞ্চল। সেখানে বসানো হয়েছে কয়েকটি সোলার প্যানেলে স্টিল লাইট ও। রাতে আলোকিত হয়ে গ্রাম, গোরস্থান ও রাস্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here