সৌদিগামী এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার

0
749

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিরাপত্তা বিভাগ। মো. ইউনুস নামের ওই যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

Advertisement

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইট যোগে সারজাহ হয়ে জেদ্দা যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে প্রথম চেকিং পার হয়ে যাওয়ার পর স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ব্যাগ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আটক মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোর্পাদ করা হয়েছে।

বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, জিজ্ঞাসাবাদে ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন ওই যাত্রী। আমাদের ধারণা নজরদারির বাইরে থাকবেন আশা করে তিনি ইয়াবা পাচারের জন্যই এ কৌশলের আশ্রয় নিয়েছিলেন।

এদিকে গত কয়েক মাস ধরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কঠোর নজরদারি শুরু করেছে। গত এক মাসে বেশ কয়েক দফা শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণচোরা চালান ও বিদেশি সিগারেটের চালান আটক করেছে এনএসআই। কঠোর নজরদারি, তল্লাশির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বহির্বিশ্বে মাদকদ্রব্য পাচার শূন্যের কোটায় পৌঁছেছে বলে দাবি করেছে বিমানবন্দর প্রশাসন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here