সোনালী ব্যাংক কর্মকর্তাদের মিলনমেলা

9
902

তাসমিয়া জেসমিন:-

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্ধসঢ়;যাপন,
সোনালী ব্যাংকের কৃতি ব্যাংকার ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ব্যাংকারদের
সম্মানে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে এক মিলন মেলার
আয়োজন করা হয়েছে।

Advertisement

শনিবার (২১ এপ্রিল) সকালে মতিঝিলের বীর মুক্তিযোদ্ধা সাদেক
হোসেন খোকা কমিউনিটি সেন্টারে সোনালী ব্যাংক লিমিটেড
অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্ধসঢ়;যাপন, কৃতি ব্যাংকার ও রাষ্ট্রীয়
পুরস্কারপ্রাপ্ত ব্যাংকারদের সম্মাননা অনুষ্ঠানে সোনালী ব্যাংক
লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির আহবায়ক এ এফ
মশিয়ুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী
ব্যাংক লিমিটেডের সুযোগ্য ও সফল সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর
মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী
ব্যাংক লিমিটেড এর ডিপুুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির
হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এ কে এম সাজেদুর রহমান খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক মো. আবদুল জব্বার
সিকদার, মো. নাসির উদ্দিন, সদস্য সচিব সৈয়দ আনোয়ার হোসেন
প্রমুখ। এ সময় বিভিন্ন ব্যাংকের ২৭ জন কৃতি ব্যাংকাদের মধ্যে
সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাসহ
আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠনাটি সঞ্চলনার দায়িত্বে
ছিলেন সদস্য সচিব সৈয়দ আনোয়ার হোসেন। শেষে এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here