সোনালি লাইফ ইন্সুরেন্স এর লক্ষ্মীপুর অফিস উদ্ভোধন, আলোচনা সভা, দোয়া ও ইফতার

0
836

বিশেষ প্রতিনিধি‍ঃ সোনালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর লক্ষ্মীপুর অফিস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ০৯ জুন বিকেলে লক্ষ্মীপুর শহরের চৌধুরী সুপার মার্কেটের তৃতীয় তলায়। কোম্পানির ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে ও এক সময়ের সাড়া জাগানো স্বনামধন্য উপস্থাপক-মোঃ আবুল হাসেম এর বর্ণিল উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সুযোগ্য অধ্যক্ষ-প্রফেসর মাইন উদ্দীন পাঠান।

Advertisement

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ- প্রফেসর হারুনুর রশিদ বাবুল,বিশিষ্ট আইনজীবী ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডঃ হাসিবুর রহমান, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইফুল ইসলাম ভুঁইয়া তপন,অধ্যাপক মাহবুবুল আলম সানী, এক সময়ের সাড়া জাগানো চলচিত্র পরিচালক মোঃ ফারুক, লেখক,সাংবাদিক ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র বিশেষ প্রতিনিধি এস এম আওলাদ হোসেন, সংস্কৃতিক ব্যক্তিত্ব টিংকু রঞ্জন মল্লিক, সাংবাদিক ড্যানী চৌধুরী শাফিক প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here