সোনারগাঁয়ে ১৪ হাজার পিস ইয়াবা ও গাড়ি সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার

0
3344

জাকিয়া সুলতানা:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দিদার আলম (৩০), মন্জুর আলম (৪০) আব্দুল আলম(৩৫) নামের তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁথানা পুলিশ। তাদের সঙ্গে এ সময় মাদক ব্যাবসায়ীদের ব্যবহারিক একটি বিলাস বহুল গাড়ি আটক করা হয়। গতকাল রবিবার গভীররাতে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়েছে এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

Advertisement

সোনারগাঁ থানার (ওসি) মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিতিতে রবিবার গভীর রাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মোগড়া পাড়া চৌরাস্তা থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ঢাকা মেট্রো ঘ ১১৪৩০৯ কালো রঙ্গের জিপ গাড়ি সহ দিদার আলম, মন্জুর আলম, আব্দুল আলম নামের তিন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃত দিদার আলম কক্সবাজার জেলার রামু থানার ধুয়াপালং গ্রামের মৃত মোহাম্মাদহোসেনের ছেলে, মন্জু আলম একই জেলার খাইমারগুনা সাব্বির আহামেদ এর ছেলে আব্দুল আলম কুনিয়া পালং গ্রামের বদিউল আলমের ছেলে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here