সোনারগাঁয়ে সামসুল ইসলাম ভূইয়ার তেলেসমাতি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 63938

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (63938, 'post_views_count', '0')

0

সোনারগাঁওয়ে আওয়ামীলীগকে নিয়ে নতুন তেলেসমাতি দেখিয়ে সমালোচনার পাত্র হয়েছেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া। সম্প্রতি গত ২৮শে নভেম্বর ইউপি নির্বাচনে সামসুল ইসলাম ভূইয়া নৌকার মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ না করায় নৌকার ভরাডুবি হয়েছে বলে দাবী তৃণমূল আওয়ামীলীগের সহ নৌকা প্রতীক নিয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের।সামসুল ইসলামের নিজ বাড়ীর কেন্দ্রে নোয়াগাঁও ইউনিয়ণে নৌকাকে ডুবাতে তার আপন ভাতিজাকে স্বতন্ত্র প্রার্থী করিয়ে নৌকাকে দিয়েছেন মাত্র ১৫৩ ভোট।নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ও সম্প্রতি জাতীয়পার্টীতে যোগদান করা পল্টিবাজ সামসুল আলমকে বিজয়ী করেছেন এমনটাই দাবী নৌকার পরাজিত প্রার্থীর। সামসুল ইসলাম ভূইয়া স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করেই ক্ষান্ত হননি আজ আবার নতুন করে পল্টিবাজ ও বিএনপি নেতা সামসু চেয়ারম্যানকে বিশেষ সুবিধা নিয়ে আওয়ামীলীগে যোগদান করিয়েছেন।এ বিষয়ে সোনারগাঁও উপজেলার একাধিক শীর্ষস্থানীয় নেতারা বলেন,বহু আন্দোলন সংগ্রামের বিনিময়ে এবং অনেক ত্যাগী নেতাকর্মীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আওয়ামীলীগ আজ একটি শক্তিশালী সংগঠণে পরিচিতি পেয়েছে।বিএনপি দলের নেতাকর্মীরা সব সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের অত্যাচার ও নির্যাতন করে দেশে অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে। এখনো তারা ষরযন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমানে আওয়ামীলীগ সোনালী যুগ অতিক্রম করছে।অথচ আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করে এখন সেই অত্যাচারী বিএনপি জামাতের লোকদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে আওয়ামীলীগে যোগদান করিয়ে নতুন ভাবে তাদের সংগঠিত করার সুযোগ করে দিচ্ছে সামসুল ইসলাম ভূইয়ার মতো স্বার্থান্বেষী নেতারা।সোনারগাঁওয়ের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে ত্যাগী নেতারা বলেন,বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগে দীর্ঘ বছর যাবত সামসুল ইসলাম ভূইয়ার মতো একজন অযোগ্য ও পরধনলোভী নিষ্ক্রিয় ব্যাক্তিকে সভাপতি দেয়ার কারণে দিন দিন এখানে বিএনপি জামাত,জাতীয়পার্টীর মতো বিরোধী দলের নেতারা শক্তিশালী হচ্ছে।পক্ষান্তরে অবহেলার কারণে সাংগঠনিক শক্তি হারাচ্ছে আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা।সুতরাং সোনারগাঁওয়ে আওয়ামীলীগের সোনালী অতিত ফিরিয়ে আনতে এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনতে উপজেলা আওয়ামীলীগের কমিটি নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সুদৃষ্টি কামনা করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here