সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁয়ে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নে মুুক্তিযোদ্ধা উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮আগস্ট) বিকালে গঙ্গাপুর বাজারে মুক্তিযোদ্ধা কার্যালয়ে উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউপি কমান্ডার এম এ হান্নান , সাদিপুর ইউ পি জাতীয়পার্টি আহবায়ক আবুল হাসেম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, মুক্তিযোদ্ধা শুক্কুর আলী, মুক্তিযোদ্ধা নুরনবী, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ প্রমুখ্য।
সোনারগাঁয়ে ২১ শে আগস্ট গ্রনেড হামলা দিবস উপলক্ষে সাবেক এম পি আব্দুল্লাহ আল কায়সার নেতৃত্বে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহন
সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁয়ে ২১ শে আগস্ট গ্রনেড হামলা দিবস উপলক্ষে সাবেক এম পি আব্দুল্লাহ আল কায়সার নেতৃত্বে ব্যাপক প্রস্তুতিমূলক গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) বিকালে কাঁচপুর ইউনিয়নে যুবলীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. কামাল হোসেন সভাপতিত্বে উক্ত আলোচনা সভা হয়। আলোচনা হাজী মো. কামাল হোসেন বলেন গ্রনেড হামলা দিবসে পবিত্র কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালিত হবে , নেতা কর্মী সহ সকলে উপস্থিত থাকার জন্য তিনি বলেন। ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময় গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। গ্রেনেড হামলার সময় মহান আল্লাহপাকের অশেষ রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও শহীদ হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, কাঁচপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাহাবুব আলাম, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব রাশেদ, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী জামান মিয়া, সা. সম্পাদক রাসেল, ৬নং ওয়ার্ড সভাপতি কাজল সাউদ, সা. সম্পাদক মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি মোখলেছ, সা. সম্পাদক ফারুক হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি এরশাদ, সা. সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা, যুগ্ম সম্পাদক সাইদুল, ৯নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সা. সম্পাদক লোকমান হোসেন সহ দুইশতাদিক নেতাকর্মী প্রমুখ্য।
