জাকিয়া সুলতানা:নারায়ণগঞ্জেরর সোনারগাঁও উপজেলার মোগড়া পাড়া ইউনিয়নের ইউসুফগন্ঞ্জ এলাকায় গ্রামীনফোন পরিবেশক এর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে কার্যালয়ে প্রবেশ করে প্রথমে সি সি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। চোরেরা স্টিলের ফাইল ক্যাবিনেট ও বিভিন্ন মূলের প্রি পেইড কার্ড, বিভিন্ন যন্ত্র পাতি, নগদ ১০হাজার টাকা, ল্যাপটপ, সহ ১৯ টি দামি মোবাইল সেট সহ প্রায় ১৩লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সাথে আসবা পত্র ভাংচুর করে রেখে যায়। (২৫ এপ্রিল) বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনারগাঁ থানার এস আই আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির ঘটনায় গ্রামীনফোন পরিবেশক কার্যালয়ের মালিক মহসিন উজামান বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

