সোনারগাঁয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে গুলি করে হত্যা

0
150

Advertisement


সুলতান মাহমুদঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।

২৭ জুলাই শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত রাকিবের পরিবারের দাবি, মাসুদ নামে এক সন্ত্রাসী তার বুকে গুলি করে হত্যা করে। নিহত রাকিব আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার তারা মিয়ার ছেলে ও ঢাকার তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। এর আগে সকাল ১০টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোহসিন বলে, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এবিষয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া বলে,“সকাল ১০টায় পাকুন্দায় একটা কমিউনিটি হাসপাতালের দিকে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সকালে জুয়া খেলা নিয়ে তর্কের একপর্যায়ে একজন আরেকজনকে গুলি করে। কিছুক্ষণ আগে আমি শুনেছি গুলিবিদ্ধ একজন মারা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here