সোনারগাঁওয়ে ২মাদক ব্যাবসায়ী আটক ২০০বোতল ফেনসিডিল সহ

0
719

স্টাফ রিপোর্টার ‍ঃ ২৫ শে মার্চ ২০১৮ রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হাতুরা পাড়া এলাকায় গত শনিবার রাত ১১টার সময় চাঁন সূর্য ফিলিং স্টেশনের সামনে থেকে দুইশত বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যাবসায়ী কে আটক করছে পুলিশ। গোপন সংবাদের ভিতিতে মাদক ব্যাবসায়ী মনির হোসেন (৩৪), নুরা(৩৩) নামের দুই ব্যাবসায়ী কে আটক করেন সোনারগাঁও থানার এস আই মনির হোসেন।

Advertisement

আটককৃতরা বন্দর উপজেলার মদনপুর এলাকায় বসবাস করেন। মাদক ব্যাবসায়ী মনির হোসেন মদনপুর এলাকার আমির হোসেনের ছেলে ও নুরা একই এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন,উপজেলার হাতুরা পাড়া এলাকার চাঁন সূর্য ফিলিং স্টেশনের এলাকায় মনির হোসেন ও নুরা প্লাস্টিকের বস্তায় করে দুইশত বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিতিতে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here