সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল থেকে সোনারগাঁওয়ে বিভিন্ন জায়গায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় স্তম্ভে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্প অর্পন করেন প্রশাসন, স্থানীয় মুক্তিযুদ্ধা সংসদ, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।তাছাড়া সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক আমিনপুর মাঠে প্রশাসনের উদ্যােগে ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহনে কুচকাওয়াজ, খেলাধুলা, নাচ গান এর আয়োজন করা হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জনাব,লিয়াকত হোসেন খোকা,এমপি, উপজেলা (ভূমি) বি এম রুহুল আমিন রিমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ বাদশা, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ছনিয়া আক্তার সহ আরো অনেকে সানজিদা আক্তার শিমু, বেলায়েত হোসেন, কাজী শিপন, মাহাফুজুর রহমান, দীপ্ত ও বীরমুক্তিযুদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু।

