সোনাইমুড়ীতে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা খন্দকার রুহুল আমিনের গণসংযোগ

0
851

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
সোনাইমুড়ীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর শহরে শুক্রবার সকালে গণসংযোগ করেছেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আলহাজ¦ খন্দকার রুহুল আমিন। এ সময় তিনি বাজার ব্যবসায়ী, সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

Advertisement

এরপর এক পথ সভায় বক্তব্যকালে খন্দকার রুহুল আমিন বলেন, আমি দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করে আসছি। দূর্দিনে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে নেত্রী আমাকে মনোনয়ন দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ ইউছুফ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ, পৌর আওয়ামীলীগ ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক জালাল আহমেদ, আওয়ামীলীগ নেতা আফসার আহমেদ, বাবর মোল্লা, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক নোমান সিদ্দিকী, যুবলীগ নেতা মাসুদ পারভেজ, বেলাল ভূঁইয়া, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক শেখ মিলন, ওয়ার্ড যুবলীগ সভাপতি নূর নবীসহ দলীয় নেতৃবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here