সৈয়দপুরের রেজেক আলী মাকে রক্তাক্ত জখম করে চাচার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র

0
558

অপরাধ বিচিত্রাঃ নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলার কাশিরাম বিলপুকুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খিয়ার পাড়া (হাজারী হাট) গ্রামের মৌলভী মোঃ মমতাজ উদ্দিন (৮৩) একজন সহজ সরল নিরীহ আদর্শবান ব্যক্তি । তার কোন ছেলে সন্তান নেই ৫ মেয়েকে নিয়ে জীবন যাপন করে আসিতেছেন । এরইমধ্যে তার আপন ভাতিজার রেজেক আলী সম্পত্তির লোভে পড়ে দিনের-পর-দিন অন্যায় ও অমানবিক ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে তাদের উপর । কিন্তু লোভ যখন অনিয়ন্ত্রিত হয়ে দাঁড়ায় তখন বিপদ জনক বলে পরিচিত হয় । গত ১৯/১১/১৯ ইং আনুমানিক দুপুর ১২ দিকে ঝগড়া-বিবাদ হয়ে থাকে ।

Advertisement

এর জের ধরে লোভী প্রতারক রেজাক আলী তার মা অলেয়া বেগম (বেওয়া) (৫৫) ও তার স্ত্রী মোরশেদা বেগম (৩০) কে নিজের স্বার্থসিদ্ধির জন্য এলোপাতাড়িভাবে ডাংমার করে । একপর্যায়ে তার মাকে নিজের হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক ভাবে মাথায় সজোরে আঘাত করে মাথা ফেটে গিয়ে মারাত্মকভাবে গুরুতর রক্তাক্ত জখম করে ।

পরবর্তীতে তার মা অলেয়া বেগম (বেওয়া) কে গত ১৯/১১/১৯ ইং তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় । এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঘটনার সময় আমরা উপস্থিত ছিলাম মোঃ শহিদুল ইসলাম (৪৫) মোঃ আব্দুস সালাম (৪০) মোঃ তাহাব উদ্দিন (৪০)

মোঃ গহের আলী (মন্টু) (৫৫) মোঃ তামিম ইকবাল শিশু (০৮) রেজেক আলী তার মাকে নিজের হাতে থাকা লাঠি দিয়ে মাথা উপর আঘাত করলে, মাথা ফেটে রক্তাক্ত জখম করে । এমত অবস্থায় রেজেক আলী তার স্বার্থ নিশি হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সম্পত্তির লোভে চাচা কে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ।

অতঃপর তাঁর চাচা মৌলভী মোঃ মমতাজ উদ্দিন কে বলে তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদের কে বিভিন্ন ভাবে হয়রানি মিথ্যা মামলা দিয়ে জেল হাজতের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন । এই ভয়ঙ্কর কুখ্যাত ক্যাডার রেজেক আলীর ভয় এলাকাবাসীর অনেকেই আতঙ্কের মধ্যে আছে ।

রেজেক আলীর বিষয়ে অনুসন্ধান চলছে পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here