সে তার বইয়ে মিথ্যা লিখেছে তার গায়ের জ্বালা থেকে : আইনমন্ত্রী

0
618

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দুঃখ থাকতে পারে, সে তার বইয়ে মিথ্যা লিখেছে তার গায়ের জ্বালা থেকে। এটা নিয়ে জনগণ বিভ্রান্ত হবে না।

Advertisement

গতকাল শুক্রবার সকাল ১১টায় আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আইনন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। পরে আইনমন্ত্রী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের খোঁজখবর নেন এবং দলীয় পরামর্শ দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here