সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত : ২ শতাধিক নিহতের আশঙ্কা

11
827

আলজেরিয়ার সেনাবাহিনীর একটি বিমান বুধবার সকালে রাজধানীর বোফারিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে। দূর্ঘটনায় ২ শতাধিক ব্যাক্তি নিহতের আশঙ্কা করা হচ্ছে। আলজেরিয়ার গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে একশত নিহত হয়েছে। তবে জার্মান গণমাধ্যম আলজেরিয়ার আন-নাহার চ্যানেলের সূত্রে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ২ শতাধিক আরোহী ছিল।

Advertisement

আলজেরিয়ার স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এলয়েশিন মডেলের। যা সাধারণত পরিবহন এবং সরবরাহ কাজে ব্যবহৃত হয়। ইতিমধ্যেই ঘটনা স্থলে উদ্ধারকর্মী এবং বিশেষজ্ঞ টিম পৌছে গেছে। উল্লেখ্য, এরআগেও আলজেরিয়ার সেনাবাহিনীর একটি বিমান ২০১৬ সালে একইভাবে বিধ্বস্ত হয়েছিল। তখন আরোহী ১২ জনই নিহত হয়েছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here