ইয়াকুব নবী ইমন:
নোয়াখালীর সেনবাগে পিকআপবাহী স্কুল ছাত্রদের বহনকারী একটি পিকনিকের গাড়ীতে সন্ত্রাসী হামলায় ৫ ছাত্র গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সেনবাগ সরকারী হাসপাতালে ভর্তি করান। আহতরা হচ্ছে ঃ কেশারপাড় ইাউপির আঠিয়া বাড়ীর জাফর আহম্মদের পুত্র ও কানকিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র রবিউল হোসেন (১৫), একই গ্রামের মো: সেলিমের পুত্র ৮ম শ্রেনীর ছাত্র শাহাদাত হোসেন রাসেল (১৫), কেশারপাড় গ্রামের সফিউল্যাহর পুত্র ও একই শ্রেনীর আরমান (১৫)। এছাড়াও মাসুম এবং রিয়াদ নামের দুই ছাত্রকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্ররা জানান, মঙ্গলবার দুপুরে ১০/১২ ছাত্র একটি পিকআপ যোগে কোম্পানীগঞ্জের মুছাপুরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলে কানকিরহাট মধ্যবাজারে জ্যামে পড়েন। পেছনে থাকা একটি সিএনজির ড্রাইভার অব্যাহতভাবে হরণ বাজাতে থাকে। এসময় তাকে বারন করলে সে ছাত্র বহনকারী পিকআপ গাড়ীতে হামলা চালায়। এসময় স্থানীয় ব্যবসায়ী ও আ’লীগনেতা বেলাল ভূঁঞা বিষয়টি মীমাংসা করে দেয়। যানচলাচল শুরু হলে কানকিরহাট চৌরাস্তায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ড্রাইভার সোহাগ ও তুহিনের নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসী পুনরায় ওই পিকআপে হামলা চালায় এবং ছাত্রদেরকে বেদড়ক পিঠিয়ে রক্তাক্ত জখম করে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

