সেনবাগে নির্বাচন পরবর্তী সহিংসতা ফেসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রাথীর সমর্থক ব্যাংক কর্মকর্তার উপর হামলা  

0
181

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নির্বাচন পরবর্তি সহিংসতা অব্যাহত রয়েছে। এবার ফেসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ব্যাংক কর্মকর্তা কাজী মোশারফ হোসেন প্রকাশ  সাদ্দামের (৩৬) উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধায় সেনবাগ পৌর শহরের মেঘনা ব্যাংকের সামনে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকে নির্বাচিত মোরশেদ আলম এমপির সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

Advertisement

আহত কাজী মোশারফ হোসেন প্রকাশ সাদ্দাম সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির পশ্চিম ইয়ারপুর গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাহার উল্লাহর ছেলে। তিনি  সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের মালিকানাধীন মেঘনা ব্যাংকের ষ্টাফ ও স্বতন্ত্র কাচি মার্কার প্রার্থী নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এবং বাফুকের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক। তিনি বর্তমানে চৌমুহনী লাইফ কেয়র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সে এ সেনবাগ উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নোয়াখালী-২ আসনের আওয়ামীলীগের নবনির্বাচিত এমপি মোরশেদ আলম নৌকার পক্ষে ভোট না করে স্বতন্ত্র প্রাথীর পক্ষে ভোট করায় সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, ছাতারপাইয়া ইউপি আওয়ামীলীগ সভাপতি আবদুল আহাদ, অর্জুনতলা ইউপি আওয়ামীলীগের সভাপতি সাহেব উল্লাহ মোহাম্মদপুর আওয়ামীলীগ সেক্রেটারী রবিউল হাসানকে দল থেকে অব্যাহতি দেয়।

এরপর সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক আগামী ১০ ফেব্রুয়ারী  বাংলাদেশ আওয়ামীলীগে বিশেষ বর্ধিত সভার একটি চিঠি তাঁর ফেসবুক আইডিতে “নাটক সমাপ্তির পথে” শিরোনামে শেয়ার করলে ওই লেখায় সাদ্দাম কমেন্ট করেন এবং পোষ্ট করেন। তিনি সেখানে লিখেন-বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রে সভাপতি সেক্রেটারীকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা আছে কিনা আমার জানা নেই! যদি থাকে তাহলে সেক্রেটারী ও সভাপতিকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখে।

সাবেক এই ফ্রিডম পার্টির নেতা বর্তমান সেনবাগ উপজেলা আওয়ামীলীগ সভাপতিকে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের পদ থেকে অব্যাহতি দেওয়ার আকূল আবেদন করছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। এই ঘটনার জেরে ছাত্রলীগের সভাপতি আবু সোহেবের নেতৃত্বে সাদ্দামের উপর হামলা চালানো হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চরম নিরাপত্তাহীনতায় ভূগছে ওই ব্যাংক কর্মকর্তার স্বজনরা।

তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলমের মুঠোফোন কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিনের সঙ্গে কথা বললে, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here