সেইভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ

0
1368

“সেইভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ” এর এরশাদুল হক রঞ্জুকে রংপুর বিভাগীয় সমন্বয়ক ও মহানগর শাখার নব নির্বাচিত সভাপতি মিজানুর তুহিন ও সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে প্রকৃতি আজ বিপর্যস্ত, পরিবর্তিত জলবায়ুর বিরুপ প্রভাবে অসময়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, শীতকালে স্থায়ীত্ব কমে যাওয়া ইত্যাদি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কৃষিতেও পরেছে এর বিরুপ প্রভাব। প্রয়োজন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রকৃতিগত বনায়নসহ জীব বৈচিত্র রক্ষা করা। সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে “সেইভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ” নামক এই সামাজিক সংগঠন সারা দেশব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

Advertisement

 

গত ৩০ মে কেন্দ্রীয় কমিটির নিজস্ব প্যাডে কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রংপুর বিভাগীয় সমন্বয় হিসেবে এরশাদুল হক রঞ্জুকে দায়িত্ব প্রদান ও রংপুর মহানগর শাখা কমিটি অনুমোদিত হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে মোঃ মিজানুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে সহ আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটিতে আমাদের অন্যান্যদের মধ্যে সহ সভাপতি রেজাউল আবেদীন জীবন, সহ সভাপতি সারওয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াদ আহমেদ, সোহেল রানা সাদ্দাম, সাদেকুল ইসলাম শিশির, মুরাদ কাউছার, প্রচার সম্পাদক আরাফাত জামান ওলি, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল কে দায়িত্ব প্রদান করা হয়। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। সবুজ শ্যামলময় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাক “সেইভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ”।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here