সূরা মুলক আয়াত ১৬-২০

0
1344

أَأَمِنتُم مَّن فِي السَّمَاء أَن يَخْسِفَ بِكُمُ الأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ

Advertisement

তোমরা কি নির্ভিক হয়ে গেছো তাঁরই থেকে, যার বাদশাহী   আস্‌মানে  রয়েছে, এ থেকে  যে, তিনি  তোমাদেরকে ভূ-গর্ভে ধ্বসিয়ে ফেলবেন। তখনই তা কাঁপতে থাকবে।

أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاء أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ

অথবা   তোমরা  কি  ভয়হীন  হয়ে   গেছো  তাঁর থেকে, যার বাদশাহী আস্‌মানে রয়েছে,  এ থেকে যে তোমাদের           প্রতি           তিনি           কঙ্করবর্ষী           ঝঞ্ঝা           প্রেরণ  করবেন? সুতরাং এখন জানতে পারবে কেমন ছিলো আমার ভয় প্রদর্শন। ।

وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ

এবং    নিশ্চয়     তাদের     পূর্ববর্তীগণ     অস্বীকার  করেছে।    সুতরাং    কেমন    হয়েছে    আমাকে    অস্বীকার  করা?’

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ

এবং                তারা               কি               নিজেদের              উপরে  পাখীগুলোকে দেখে  নি? সেগুলো   পাখা  বিস্তার  করে ও   সংকুচিত     করে।   সেগুলোকে   কেউ   স্থির   রাখে    না রহমান ব্যতীত। নিশ্চয় তিনি সবকিছু দেখেন।

أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ

অথবা তোমাদের সে কোন্‌ বাহিনী আছে, যা রহমানের   মোকাবেলায়  তোমাদের   সাহায্য   করবে?  কাফিররা তো ধোকার মধ্যেই রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here