সূরা ইব্রাহীম আয়াত ৩১-৩৫

0
787

قُل لِّعِبَادِيَ الَّذِينَ آمَنُواْ يُقِيمُواْ الصَّلاَةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لاَّ بَيْعٌ فِيهِ وَلاَ خِلاَلٌ

Advertisement

৩১) আমার বান্দাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা নামায কায়েম রাখুক এবং আমার দেয়া রিযিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক ঐদিন আসার আগে, যেদিন কোন বেচা কেনা নেই এবং বন্ধুত্বও নেই।

للّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الأَنْهَارَ

৩২) আল্লাহ্-ই আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং [তিনি] আকাশ থেকে বৃষ্টি প্রেরণ করতে থাকেন, যার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করে থাকেন। তিনি-ই তোমাদের জন্য নৌযানকে তোমাদের নিয়ন্ত্রাধীন করেছেন যেনো, সেগুলি আল্লাহর হুকুমে সমূদ্রে চলাচল করতে পারে। এবং যিনি নদী সমূহকেও তোমাদের অধীন করে দিয়েছেন।

وَسَخَّر لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآئِبَينَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ

৩৩) তিনি সূর্য চন্দ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন। এরা প্রত্যেকেই অধ্যাবসায়ের সাথে নিজ নিজ গতি পথ অনুসরণ করছে। এবং রাত্রি ও দিনকে তিনি তোমাদের অধীন করে দিয়েছেন।

وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِن تَعُدُّواْ نِعْمَتَ اللّهِ لاَ تُحْصُوهَا إِنَّ الإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ

৩৪) যে সকল বস্তু তোমরা চেয়েছ, তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ

৩৫) স্মরণ কর সেই সময়ের কথা যখন ইবরাহীম দোয়া করছিল, “হে আমার রব! এ শহরকে নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমার ও আমার সন্তানদেরকে মূর্তিপূজা থেকে বাঁচাও।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here