فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ 21
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদানকে অস্বীকার করবে?
يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ 22
উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ 23
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ 24
দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তারই (নিয়ন্ত্রণাধীন)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ 25
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদানকে অস্বীকার করবে?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ 26
ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ 27
একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ 28
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদানকে অস্বীকার করবে?
يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ 29
নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ 30
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদানকে অস্বীকার করবে?