সুশান্তের মৃত্যুতে স্কুল ছাত্রের আত্মহত্যা

0
747

মুম্বাই, ১৭ জুন-গত রবিবার বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার চলে যাওয়ায় শোকে মূহ্যমান ভক্তরা।  তার এ অকাল চলে যাওয়া মেনে নিতে পারছে না তার ভক্ত অনুরাগীরা। বলা হচ্ছে অবসাদে ভুগে মৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি। তাই প্রিয় নায়ককে হারিয়ে অবসাদগ্রস্থ তার ভক্তরাও।  তার অন্যতম উদাহরণ বিহারে স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা!

Advertisement

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মঙ্গলবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিহারের দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র। মৃত্যুর আগে একটি চিরকুট রেখে যান তিনি। যেখানে লেখা, ‘সুশান্ত যদি চলে যেতে পারলো, তবে আমি কেন পারবো না!’

এরআগে সোমবার (১৫ জুন) বিকেলে মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছিলো, ঠিক তখনই খবর আসে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী! সুশান্তের ওই আত্মীয় ও বিহারে থাকতেন। রবিবার সুশান্তের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন ওই আত্মীয়!

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here