সুরা বাকারাহ ৬৬-৭০ নং আয়াত এর বাংলা উচ্চারণ এবং অর্থ

0
1642

2:66 فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ আরবি উচ্চারণ ২.৬৬। ফাজ্বা‘আল্না-হা- নাকা-লা ল্লিমা- বাইনা ইয়াদাইহা- অমা-খাল্ফাহা-অ মাও ‘ইজোয়াতাল লিল্মুত্তাকীন্। বাংলা অনুবাদ ২.৬৬ আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত, সে সময়ের এবং তৎপরবর্তী জনপদসমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ। 2:67 وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ আরবি উচ্চারণ ২.৬৭। অইয্ ক্বা-লা মূসা- লিক্বাওমিহীয় ইন্নাল্লা-হা ইয়ামুরুকুম্ আন্ তায্বাহূ বাক্বারাহ্; ক্বালূয় আতাত্তাখিযুনা- হুযুওয়া-; ক্বা-লা আ‘ঊযুবিল্লা-হি আন্ আকূনা মিনাল্ জ্বা-হিলীন্।

Advertisement

বাংলা অনুবাদ ২.৬৭ আর স্মরণ কর, যখন মূসা তার সম্প্রদায়কে বলল, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা একটি গাভী জবেহ করবে’। তারা বলল, ‘তুমি কি আমাদের সাথে উপহাস করছ’? সে বলল, ‘আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি’।

2:68 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَلِكَ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ

আরবি উচ্চারণ ২.৬৮। ক্বা-লুদ‘উ লানা- রব্বাকা ইয়ুবাইয়্যিল্লানা- মা-হী; ক্বা-লা ইন্নাহূ ইয়াক্বূলু ইন্নাহা- বাক্বারাতুল লা-ফা-রিদ্বুওঁ অলা-বিক্র্; ‘আওয়া-নুম্ বাইনা যা-লিক্; ফাফ্‘আলূ মা- তুমারূন্। বাংলা অনুবাদ ২.৬৮ তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া কর, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে’। সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, নিশ্চয় তা হবে গরু, বুড়ো নয় এবং বাচ্চাও নয়। এর মাঝামাঝি ধরনের।

সুতরাং তোমরা কর যা তোমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে’।

2:69 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ

আরবি উচ্চারণ ২.৬৯। ক্বা-লুদ্‘উলানা- রব্বাকা ইয়ুবাইয়্যিল্লানা- মা-লাওনুহা-; ক্বা-লা ইন্নাহূ ইয়াক্বূলু ইন্নাহা- বাক্বারাতুন্ ছোয়াফ্রা-য়ু ফা-ক্বি‘উল্লাওনুহা- তার্সুরুন না-জিরীন্।

বাংলা অনুবাদ ২.৬৯ তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দো‘আ কর, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন, কেমন তার রঙ’? সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, নিশ্চয় তা হবে হলুদ রঙের গাভী, তার রঙ উজ্বল, দর্শকদেরকে যা আনন্দ দেবে’।

2:70 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ

আরবি উচ্চারণ ২.৭০। ক্বা-লুদ্‘উলানা-রব্বাকা ইয়ুবাইয়্যিল লানা- মা-হিয়া ইন্নাল্ বাক্বারা তাশা-বাহা ‘আলাইনা-; অইন্নায় ইন্শা-য়াল্লা-হু লামুহ্তাদূন্। বাংলা অনুবাদ ২.৭০ তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দো‘আ কর, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন, তা কেমন? নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে। আর নিশ্চয় আমরা আল্লাহ চান তো পথপ্রাপ্ত হব’।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here