মানুষ যখন দুষ্কৃতির পথ ব্যবহার করে, প্রতিদান হিসাবে জাহান্নামেক আবাসস্থল বানিয়ে নেয়
মুফাসসিরগণ সাধারণত এর দু’টি অর্থ বর্ণনা করেছেন। এক, আমি তাকে যৌবনে পর বার্ধক্যের এমন এক অবস্থার দিকে ফিরিয়ে নিয়েছি যেখানে সে কিছু চিন্তা করে, বুঝার ও কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলে; ছোট শিশুর মত হয়ে যায় ।। দুই আয়াতের দ্বিতীয় অর্থ হচ্ছে, আমি তাকে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছি । সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করার পর যখন মানুষ নিজের দৈহিক ও মানসিক শক্তিগুলোকে দুষ্কৃতির পথে ব্যবহার করে তখন আল্লাহ তাকে এর উপযুক্ত প্রতিদান হিসেবে জাহান্নামকে তার আবাসস্থল বানিয়ে দেন । [কুরতুবী]

