সুরকার আব্দুল আওয়াল মন্ডল এর গান “ফুটেছে শিমুল রাঙ্গা পলাশ”

0
744

গানঃ ফুটেছে শিমুল রাঙ্গা পলাশ রক্ত রঙের বান
গীতিকারঃ মোঃ মোস্তাফিজুর রহমান
সুরকারঃ আব্দুল আওয়াল মন্ডল

Advertisement

মেয়েঃ ফুটেছে শিমুল রাঙ্গা পলাশ রক্ত রঙের বান
একুশ এসেছে হৃদয়ে সবার ফেব্রুয়ারীরর গান
ছেলেঃ ফুটেছে শিমুল রাঙ্গা পলাশ রক্ত রঙের বান
একুশ এসেছে হৃদয়ে সবার ফেব্রুয়ারীরর গান।।
কোরাশঃ বাংলা মায়ের মাতৃভাষা বাংলার রাখতে মান
সালাম বরকত রফিক জব্বার দিয়ে গেছে প্রাণ

ছেলেঃ প্রথম প্রভাতে প্রভাত ফেরি খালি পায়ে পথ চলি
শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাতে সবাই মিলি
মেয়েঃ প্রথম প্রভাতে প্রভাত ফেরি খালি পায়ে পথ চলি
শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাতে সবাই মিলি।।
কোরাশঃ শ্রদ্ধা যত শহীদ সবে দিয়েছে নিজে প্রাণ
বিনিময়ে রেখে গেছে তারা মাতৃভাষার মান

ছেলেঃ ত্যাগের এমন মহিমা কভূ হবেনাতো লীন
সালাম বরকত রফিক জব্বার স্মৃতিতে অমলিন
মেয়েঃ ত্যাগের এমন মহিমা কভূ হবেনাতো লীন
সালাম বরকত রফিক জব্বার স্মৃতিতে অমলিন।।
কোরাশঃ বিশ্বে মহান বাংলা ভাষা পেয়েছে গৌরভ
ইতিহাসে আছে লেখা বিলাচ্ছে সৌরভ

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here