সুন্দরবন থেকে তিন হরিণ শিকারি আটক

0
658

পূর্ব সুন্দরবন থেকে তিন হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। সোমবার দুপুরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বরগুনার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮)।

Advertisement

তাদের কাছ থেকে একটি ট্রলার, ৫০টি ফাঁদ, দুই হাজার মিটার সানদিয়া জালসহ হরিণ শিকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ ও বন্যপ্রাণি শিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here