সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবা ও গোপন ক্যামেরা এক মাদক ব্যবসায়ীকে বিজিবি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আটক করেছে। আটককৃতর নাম, হারুন মিয়া। সে জেলার ধর্মপাশার মধ্যনগর থানার বংশীকুন্ডা উওর ইউনিয়নের আন্তরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।’ বিজিবির হাতে আটকের পর হারুন নিজেকে সিএনএ নিউজ ২৪.কম (ঈঘঅঘঊডঝ২৪.ঈঙগ) নামের একটি অনলাইন নিউজ পোর্টালের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি হিসাবে পরিচয় প্রদান করেন।
জানা গেছে, তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি এলাকা থেকে ইয়াবার চালান ধর্মপাশার মহেষখলা নিয়ে যাবার পথে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আফসার উদ্দিনের বিজিবির ৫ সদস্যদের একটি টহল দল হারুনকে আটক করেন। আটককের পর তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় পায়ের উঢ়ুতে লুকানো থাকা একটি ছোট থলের ভেতর থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট, একটি গোপন ক্যামেরা, একটি মোবাইল ফোন সেট সহ হারুনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।’
এদিকে সিএনএ নিউজ ২৪.কম (ঈঘঅঘঊডঝ২৪.ঈঙগ) অনলাইন নিউজ পোর্টালের চীফ এডিটর লুৎফুজ্জামান লিটন হারুনকে প্রথমে তাদের নিউজ পোর্টালের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি স্বীকার করলেও পরবতীর্তে বলেন, তাকে মাস খানেক পুর্বে অব্যাহতি দেয়া হয়েছে।
