সুনামগঞ্জে ২ চোর গ্রেফতার, গরু উদ্ধার

0
564

মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জে ২ চোরকে গ্রেফতার করে গরু উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গরু চোররা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের শরাফত আলীর ছেলে কবির মিয়া (২৮) ও পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলার কান্দাগাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আলম মিয়া (৩০)।

Advertisement

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্ভর) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্ভর) ভোরে জেলার শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের কৃষক কামাল মিয়ার গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি করে কবির মিয়া ও আলম মিয়া পালানোর সময় পাশর্^বর্তী সদরপুর এলাকায় স্থানীয় লোকজন গরুসহ তাদেরকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির গরু উদ্ধার করে এবং ২ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এঘটনার প্রেক্ষিতে দুপুরে আস্তমা গ্রামের গরুর মালিক কৃষক কামাল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- চুরি হওয়া গরু উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে গ্রেফতারকৃত ২ চোরকে কারাঘারে পাঠানো হয়েছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here