সুনামগঞ্জে হাওর থেকে এক নারীর লাশ উদ্ধার

0
442

মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জে হাওরের পানি থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স অনুমান ২৫ বছর।
শনিবার (৭ আগষ্ট ) বিকেলে ওই অজ্ঞাত নারীর মৃত দেহের ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- শনিবার (৭ আগষ্ট) দুপুরে জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর দক্ষিণহাটি গ্রাম সংলগ্ন হাতনি বিল নামক হাওরের পানিতে অজ্ঞাত নারীর মৃহদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি তদন্ত আকরাম আলী সাংবাদিকদের বলেন-উদ্ধারকৃত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করাসহ এব্যাপারে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ওই নারীর মৃত্যু আসল কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here