মোজাম্মেল আলম ভূঁইয়া-: সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মৃত স্বামীর নাম- রশিদ আলী (৩০)। সে জেলার ছাতক উপজেলার ছৈলাআফলাবাদ ইউনিয়নের লাকেশর পশ্চিমপাড়া গ্রামের জাহির আলীর ছেলে। তার ৪টি সন্তান রয়েছে। গত রবিবার (১৫ আগষ্ট) রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এঘটনার পর থেকে রহস্য জনক কারণে মৃত রশিদ আলীর শ্যালক ও শশুর এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- পারিবারিক কলহের জের ধরে প্রতিদিনের মতো গত শনিবার (১৪ আগষ্ট) রাতে নির্মান শ্রমিক রশিদ আলী ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই সময় স্ত্রীর ওপর ক্ষুদ্ধ হয়ে রশিদ আলী মৌখিক ভাবে তিন তালাক বলে। এঘটনার পর থেকে তার স্ত্রী অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
এমতাবস্থায় গতকাল রবিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় নিজ বসতঘরের তীরের সাথে গলায় রশ্মি দিয়ে নির্মাণ শ্রমিক রশিদ আলী আত্মহত্যা করেন। এখবর পেয়ে শশুর ও শ্যালক এসে রশিদ আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। পরে রশিদ আলীর লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় শশুর ও শ্যালক। এলাকার লোকজন এঘটনাটি থানায় জানানোর পর পুলিশ এসে নির্মাণ শ্রমিক রশিদ আলীর মৃতদেহ উদ্ধার করে। এঘটনার প্রেক্ষিতে পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন- নির্মাণ শ্রমিক রশিদ আলীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

