সুনামগঞ্জে শাবিপ্রবি’র শিক্ষার্থীর লাশ উদ্ধার

0
571

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম- আলমগীর হোসেন (২২)। সে জেলার ধর্মপাশা উপজেলা সদরের আব্দুর রাজ্জাকের ছেলে। আজ শুক্রবার (৭ মে) সকাল ৯টায় ওই শিক্ষার্থীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার রাত অনুমান ৮টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১২-১৩ সেশনের রসায়ন বিভাগের ছাত্র আলমগীর হোসেনের লাশ তার নিজ বসতবাড়ির একটি আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

Advertisement

পরে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু শিক্ষার্থী আলমগীর হোসেন কি আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে তা জানা যায়নি।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী জানান- রাত অনুমান ৭টা থেকে ৯টার ভিতরে শিক্ষার্থী আলমগীর হোসেনের এঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তে শেষে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।      

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here