সুনামগঞ্জে মা,মেয়ে ও পিতা, পুত্রসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু

0
681

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক ঘটনায় মা-মেয়ে ও পিতা-পুত্রসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলো- জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার স্ত্রী মৌসুমী বেগম (৩৫), মেয়ে মাহিমা বেগম (৪), ছেলে হোসাইন আহমদ (১) ও শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের মুকুল খাঁ (৫০), তার ছেলে মাসুদ খাঁ (৭)। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল অনুমান ৭টায় বজ্রপাতে ও ভোর ৫টায় ঝড়ের কবলে পড়ে তাদের মৃত্যু হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ভোরে হঠাৎ প্রচন্ড ঘূর্ণিঝড় শুরু হয় জেলার জগন্নাথপুর উপজেলায়। ওই সময় উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার বসতবাড়ির ওপর ২টি গাছ ভেঙ্গে পড়ে। এঘটনায় বসতঘরের নিচে চাপা পড়ে স্ত্রী মৌসুমী বেগম, শিশুকন্য মাহিমা বেগম ও শিশুপুত্র হোসাইন আহমদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ৩জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

Advertisement

এব্যাপারে উপজেলার পাটলী ইউনিয়ন চেয়ারম্যান আংগুর মিয়া বলেন- একটি বেসরকারী স্কুলে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন হারুন মিয়া। তিনি খুবই গরীব মানুষ। কিন্তু ভয়ংকর ঘূর্ণিঝড় ওই শিক্ষকের পরিবারটাকে ধ্বংস করে দিয়েগেছে। সবকিছু হারিয়ে স্কুল শিক্ষক হারুন মিয়া এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

অন্যদিকে সকাল ৭টায় জেলার শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে নিজ বসতবাড়ির পাশে অবস্থিত জমিতে মুকুল খাঁ তার দুই ছেলে মাসুদ খাঁ, রিমন খাঁ ও শ্যালক পুত্র তানভীর হোসেনকে নিয়ে কৃষি কাজ করার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়।

ওই সময় বজ্রপাতের শিকার হয়ে বাবা মুকুল খাঁ ও ছেলে মাসুদ খাঁ ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় রিমন খাঁ ও তানভীর হোসেন আহত হয়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশর্^বর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান ও শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম পৃথক ঘটনায় ৫জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান- ঘটনাস্থল থেকে মা-মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর শাল্লার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here