সুনামগঞ্জে ভারতীয় বিড়ি ও বিস্ফোরকসহ ১জন গ্রেফতার

0
587

হাওরাঞ্চল প্রতিনিধি সুনামগঞ্জ: সুনামগঞ্জে ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়ি ও বিস্ফোরকসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রুকন উদ্দিন(৩৫)। সে জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর নোয়াপাড়া গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে। আজ বুধবার দুপুর ২টায় চোরাকারবারী রুকন উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানায়- গত মঙ্গলবার রাতে র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম চোরাকারবারী রুকন উদ্দিনের নিজ এলাকা নোয়াপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ২ লাখ ৩ হাজার নাসিরউদ্দিন পাতার বিড়ি ও ৫০ হাজার পটক বিস্ফোরকসহ গ্রেফতার করে রাতেই থানায় সোপর্দ করে। এব্যাপারে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here