সুনামগঞ্জে ভাতিজি হত্যার অভিযুক্ত পলাতক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ

0
561

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ: সুনামগঞ্জে নিজের আপন ভাতিজিকে শ^াসরোধ করে হত্যার অভিযুক্ত পলাতক থাকা চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চাচার নাম- রবিউল ইসলাম (৪০)। আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সিলেট শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মৃত ভাতিজির নাম- সানজিদা বেগম (১৪)। সে জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের ছয়ফুল ইসলামের মেয়ে ও মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। এই হত্যাকান্ডের ঘটনায় মৃত সানজিদার ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এব্যাপারে পুলিশ জানায়- গতকাল বুধবার (৯ জুন) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ভাতিজি সানজিদার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনার পর থেকে চাচা রবিউল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়।

Advertisement

ধারনা করা হচ্ছে গত মঙ্গলবার (৮ জুন) রাতে ভাতিজি সানজিদা বেগমকে চাচা রবিউল ধর্ষন করতে ব্যর্থ হয়ে তাকে শ^াসরোধ করে হত্যা করার পর পালিয়ে যায়। মৃত সানজিদার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত চাচা রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে মাধ্যমে কারাঘারে পাঠানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here