সুনামগঞ্জে ভাতিজিকে শ^াসরোধ করেহত্যার অভিযোগ: চাচা পলাতক

0
529

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে নিজের আপন ভাতিজিকে শ^াসরোধ করে হত্যা করা অভিযোগ উঠেছে। মৃত ভাতিজির নাম- সানজিদা বেগম (১৪)। সে জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের ছয়ফুল ইসলামের মেয়ে ও মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। বুধবার (৯ জুন) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ভাতিজির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনার পর থেকে চাচা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অভিযুক্ত চাচার নাম- রবিউল ইসলাম (৪০)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার (৮ জুন) রাত অনুমান ১১টায় পড়ালেখা ও খাওয়া-দাওয়া শেষে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী সানজিদা বেগম।

Advertisement

এরপর রাত একটু গভীর হওয়ার পরে চাচা রবিউল ইসলাম তার ভাতিজি সানজিদার রুমে প্রবেশ করে তাকে ধর্ষনের চেষ্টা করে। কিন্তু সানজিদা রাজি না হওয়ায় তাকে বালিশ চাপা দিয়ে শ^াসরোধ করে হত্যা করার পর চাচা পালিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।

আজ বুধবার (৯ জুন) সকালে সানজিদাকে ডাকতে গিয়ে বিচানায় তার মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পড়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ভাতিজির লাশ উদ্ধার করে। কিন্তু চাচাকে কোথায়ও খোঁজে পাওয়া যায়নি।

এব্যাপারে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন সাংবাদিকদের বলেন- প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সানজিদা বেগমকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।

তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এঘটনার পর থেকে চাচা রবিউল ইসলামকে খোঁজে পাচ্ছে না। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here