সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত শ্রমিকের মৃত্যু

0
479

মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শ্রমিকের নাম- শামীম আহমদ (৩০)। সে জেলার ছাতক উপজেলার বাগবাড়ি-ইটাখলা এলাকার মৃত মজর আলীর ছেলে ও বিদ্যুৎ বিভাগের অস্থায়ী শ্রমিক। গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্ভর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Advertisement

এরআগে গত সোমবার দুপুরে ছাতক পৌরশহরের একটি বৈদ্যুতিক খুটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম আহমদ ছিটকে নিচে পড়ে যায়। এঘটনায় সে গুরুতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রæত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here