সুনামগঞ্জে নবনির্বাচিত ১৭ চেয়ারম্যানের শপথ গ্রহণ

0
476

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ২ উপজেলার নবনির্বাচিত ১৭জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- জেলার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের আব্দুল ওয়াদুদ, কোরবান নগর ইউনিয়নের আবুল বরকত, সুরমা ইউনিয়নের আমির হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের রশিদ আহমেদ, রঙ্গারছড় ইউনিয়নের আব্দুল হাই, মোহনপুর ইউনিয়নের মাইনুল হোসেন, মোল্লাপাড়া ইউনিয়নের নুরুল হক, কাঠইর ইউনিয়নের সামছুল ইসলাম, গৌরারং ইউনিয়নের শওকত হোসেন ও শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সুফি মিয়া, জয়কলস ইউনিয়নের আবুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়নের জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের লুৎফুর রহমান, শিমুলবাক ইউনিয়নের শাহীনুর রহমান, পূর্ব বীরগাঁও  ইউনিয়নের রিয়াজুল ইসলাম, পাথারিয়া ইউনিয়নের শহীদুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়নের মাসুক মিয়া।

Advertisement

শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সম্্রাট হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুজ্জামান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার ইমরান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here