সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ৪র্থ ধাপে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী ও ভোটার গ্রুপের লোকজনের মধ্যে গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ২ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে ১০জন আহত হয়ে বলে খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে আমিনুল চৌধুরী (২৬) ও আল-আমিন চৌধুরী (৩৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুফি মিয়া (৫৫), ইদু মিয়া (৩০) কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২ জানুয়ারী ) দুপুর ১২টায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহম্মদ চৌধুরীকে ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেওয়া নিয়ে একই ইউনিয়নের প্রভাবশালী সুফি মিয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে গতকাল শনিবার (১ জানুয়ারী ) দুপুরে দিরাই বাজারের রাস্তায় চেয়ারম্যান প্রার্থী আহম্মদ চৌধুরী ও তার লোকজন সুফি মিয়ার ওপর হামলা চালায়। এঘটনার প্রেক্ষিতে রাত ১১টায় আহত সুফি মিয়া বাদী হয়ে আহম্মদ চৌধুরীকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

