সীয়াম সালাত হজ্ব জাকাত কোরবানিতত্ত্ব গান

0
648

লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী:

Advertisement

করোরে মন সীয়াম সাধন,  নফছ রিপু মন করো দমন।।

মরন কথা করে স্মরণ, মরার আগে মরো।।

নাক মুখ কান চক্ষু বুনি, নাভী তালু পাছা যোণি।।

নয় দরজার নাফরমানি।। আগে বন্ধ করো।

ছয় লতিফায় করে জিঁকির, দায়েমী সালাতে থাইকো অধীর।।

জাইনা ওরে হাজির নাজির।। নোয়াইও শীর তোমারো।

দিয়া ওরে জ্ঞানের জাকাত, কোরবানী করো সকল বেদাত।।

পীরের হাতে রাখিয়া হাত।। ভুলের তওবা করো

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, লইও আত্মসমর্পণ করি।।

লইয়া আত্মশুদ্ধি করি।। জিন্দা কাবা তাওয়াফ করো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here