গত ২১/০১/২০২০ তারিখে নগরীর পাঠামটুলা দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের পূর্ণমিলনী ও সংবধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে সংবধনা অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক শামছুল ইসলাম সভাপতিত্বে এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষাথী মোঃফয়জুল হক ও মোঃ আহমেদ হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খাঁন রাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক এ কে শামসুদ্দীন (মৌলভী)।
প্রাক্তন শিক্ষক আয়েশা খানম,জ্যােতিময় দাস,সুভাষ চন্দ্র রায়,সৈয়দ মোঃজাকারিয়া,দীপ্তি দেবি,ননী গোপাল রায়, মাকেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান রতন মজুমদার, ইকবাল হোসেন,মোতালেব হোসেন সুলতান। স্বাগত বক্তব্য রাখেন ৯৫ ব্যাচের শিক্ষাথী প্রভাষক জাকির হোসেন দুলাল, আরো বক্তব্য রাখেন শিক্ষিকা শেখ রেহেনা বেগম,খন্দকার মামুন কিবরিয়া সুমন,মামুনুর রশীদ শিপলু,সোমেল,
সুব্রত ঘোষ,নারায়ন সেন অপু,
সূচন্দা দেব,রুনা চৌধুরী, রাহিমা বেগম, মিনু আক্তার,লিপি খানম,বেলি আক্তার,সুমিত দেব,সত্যাজিৎ দাস,খোরশেদ আলম,পারভেজ আহমদ,জাহেদ আহমেদ, মারুফ আহমেদ, অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন নুরুল হক ফাহাদ। অনুষ্ঠানে এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষাথীদের পক্ষে থেকে সাবেক ও বতমান শিক্ষক শিক্ষিকা এবং কমচারিদের ক্রেস্ট ও সম্মননা প্রদান করেন।

