সিলেট ওসমানি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে রূপান্তরিত করা হবে-প্রতিমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43326

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43326, 'post_views_count', '0')

0

মো: জমির আলী:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, সিলেট ওসমানি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে রূপান্তরিত করা হবে। এই কাজ কিছু দিনের ভিতরেই শুরু হবে। আগামী এপ্রিল থেকে সিলেট বিমান বন্দর থেকে সরাসরি লন্ডন যেতে পারবেন যাত্রীরা। আগামী ডিসেম্বরের ভিতরে আমাদের বহরে আরো ২টি অত্যাধুনিক নতুন বিমান সংযুক্ত হবে। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেঘা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহজে যাতায়াত করতে পারে। হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে। যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারেন। সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এ বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন। শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হোক মানুষকে মৃত্যু দিকে দাবিত হতে হবে।

Advertisement

সকল ধর্মের লোকদের মৃত্যু বরণ করতে হবে। এই যে মানুষের পরম বিশ্বাস এই বিথঙ্গল আখড়ায় আসলে প্যারালাইসেস রোগী ভাল হয়। সুতাং এখানে হিন্দু মুসমান লাগবে না। সমস্ত মানব কূল এখানে আসবে এবং যারা এসে পূর্ণ ভূমিতে তাদের যে প্রার্থনা, তাদের মনে আংঙ্খাকা, তাদের আকুতি জানানো জন্য। মানুষকে থামানো যাবে না। বিথঙ্গল আখড়াটি আমার বিশে^র কাছে যাতে তুলে ধরতে পারি সে জন্য আমরা কাজ করবো। তিনি বলেন, বিথঙ্গল আখড়াসহ সারা দেশের প্রত্যেকটি পর্যটন স্পটকে উন্নত করা হবে। এ জন্য আমি নিজে প্রতিটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করে তার উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করব। এর জন্য প্রধানমন্ত্রী ৩০ কোটি টাকা ব্যয়ে আমরা কনসালন্টেন নিয়োগ করেছি। সেখানে দেশী বিদেশী বিশেষজ্ঞরা থাকবেন। তারা সারা বাংলাদেশ ঘুরে দেখবেন। দেখার তারা একটি মহাপরিকল্পনা দেবেন। পরিকল্পনা অনুযায়ী আমাদের পর্যটন শিল্পের যত উন্নয়ন কর্মকান্ড আমরা শুরু করবো। কিন্তু তার আগে সেটি কি ভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় জন্য সিলেটে এসেছি, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের পরামর্শ নিচ্ছি। আমরা লন্ডনে দেখে দৃষ্টি নন্দন বাস পর্যটক নিয়ে ঘুরাফেরা করেন। আমরা ঢাকা থেকে সিলেটে যাতে বিদেশী পর্যটকদের ঘুরাফেরা করতে পারেন ২টি বাস দেয়ার ব্যবস্থা করবো।

তিনি বলেন, বিথঙ্গল আখড়ায় কি কি কাজ করা যায় তা দেখতে এসেছি। পরবর্তীতে বিথঙ্গল আখড়ার আধুনিকায়নে সরকারের সহযোগিতা থাকবে। এখানে যাতে বিদেশী পর্যটকরা থাকতে পারে তার জন্য উন্নত মানের আবাসন ও খাবারের ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, বানিয়াচঙ্গের সৌন্দর্য সম্পন্ন আলাদা। বানিয়াচঙ্গের হাওর বাওরের সৌন্দর্য দেখার জন্য বিদেশী পর্যটকরা দেখতে আসবেন। বানিয়াচঙ্গে অনেক কিছু দেখার রয়েছে। তা ১মাস দেখলে শেষ হবে না।

সুকুমার মোহন্ত এর সভাপতিত্বে ও প্রমোত সরকার ও অ্যাডভোকেট মনমোহন দেবনাথের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, হবিগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দ মহারাজ, হবিগঞ্জ শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া ইসকন মন্দির পরিচালনা কমিটির অধ্যক্ষ শ্রী উদয় গৌর ব্রহ্মচারী, আখড়া সংস্কার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ শংকর পাল, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ বিশ্বাস, জেলা আওয়ামীলীগ নেতা অনুপ কুমার দেব মনা, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামান্ত, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, মোহন্ত সাধন প্রমুখ। গীতাপাঠ করেন সুভাষ দাস মোহন্ত গোসাই। পরে তিনি বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগড়দিঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here