সিলেটের পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 74139

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (74139, 'post_views_count', '0')

0

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের মোগলাবাজার থানাধীন পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। নিহত শিশুর নাম সাহেরা জান্নাত সে পালপুর এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
সূত্রে জানাযায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় বাড়ির পাশের পুকুর থেকে শিশু সাহেরা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুকে কে বা কারা চুরি করে পুকুরে ফেলে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

Advertisement


জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তিন মাসের শিশু সাহেরা জান্নাতকে বিছানায় ঘুম পারিয়ে বাথরুমে যান মা শাম্মী  বেগম। ফিরে এসে দেখেন বিছানায় শিশু নেই। ঘরে ও আশপাশে অনেকে খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি তাকে।
শিশু বাবা হাফিজ আব্দুল কাইয়ুম জানান, তিন মাস বয়সী শিশুটি মাগরিবের নামাজের সময় নিজ ঘর থেকে চুরি হয়। পরবর্তীতে বাড়ির সবাই অনেক খোঁজাখোঁজির পর রাত ১১টার সময় বাড়ির পিছনে পুকুরে তার লাশ  দেখতে পান।

আমি বুঝতে পারছি না আমার মেয়ে কিভাবে পুকুরে গেলো। কে তাকে সেখানে নিয়ে গেলো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।


এ ব্যাপারে এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা এসএম মাঈন উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে বাড়ির লোকজনের বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে শিশুটি কি ভাবে মারা যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here