নজির আহাম্মদ ঃ
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (যুবরাজ) তার ইউনিয়ন মাদক ও সন্ত্রাসী মুক্ত করার লক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ এবং সাধারণ জনগন। উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বলেন আমার ইউনিয়নের যুব সমাজ ধ্বংসের পথে নিয়ে যাওয়া লক্ষে স্থানীয় চিহ্নিত বিএনপির কর্মী মোঃ নাসির উদ্দিন ভূইয়া, পিতা-বুদ্দ ভূইয়া, মোঃ নাফিজ খাঁন, পিতা-আফজাল খান, মোঃ বাবু মাঝি, পিতা-মতিন মাঝি, মোঃ আমান, পিতা-বাছের খান, মোঃ পায়েল ভূইয়া, পিতা-ফজল ভূইয়া, মোঃ শহীদুর, মোঃ পাপ্পু ভূইয়া, পিতা-হারুন ভূইয়া, মোঃ রাসেল, পিতা-সিরাজ, মোঃ জনি, পিতা-সিরাজ, মোঃ বাবুল ভূইয়া, মোঃ কামাল, পিতা-সোনা মিয়া, স্বপন, পিতা-সোনা মিয়া, তুহিন, পিতা-করিম মাষ্টার, মুরাদ ডাক্তার, বিপ্লব। উক্ত বিএনপির কর্মীরা অত্র বাসাইল ইউনিয়নে ৩৫টির মত মাদক ষ্পট খুলেছেন এবং এলাকায় রাতের আধারে চুরি ডাকাতি ও অবৈধ অস্ত্র দ্বারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়েছেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হইতে প্রতিদিন অভিযোগ আসছে ইউপি চেয়ারম্যান এর কাছে। ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ এর লোক এবং মাদক ও সন্ত্রাসীরা বিএনপির কর্মী বলে তাকে তোয়াক্কা করছেনা। উক্ত ইউপি চেয়ারম্যান আরও বলেন যে, সন্ত্রসীদের বিরুদ্ধে গাড়ী পোড়া মামলা, হত্যা মামলা, অস্ত্র মামলা সহ অনেক মামলার সাজা খাটা ও পলাতক আসামী। উক্ত মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আলোচনা সভায় একজন ইউপি সদস্যের বক্তব্যের মধ্যে বলেন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা একজন সেন কমর্কতার সেলটারের নানা অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়েছেন। উক্ত আলোচনা সভায় সাধারণ ভোটারদের মধ্যে মোঃ আফছার উদ্দিন, মোঃ জালাল, আনোয়ার ভূইয়া, মোঃ গিয়াস উদ্দিন, মনতাজ উদ্দিন মাষ্টার, মোঃ হাসেম মাঝি, সিরাজ মিয়া, মোঃ বাবুল ড্রাইভার, মোঃ আফতাব উদ্দিন (আতু), মোঃ ফালান, মোঃ হযরত আলী, মোঃ হেলাল উদ্দিন শেখ, মোঃ নুর আলী, মোঃ তৈহীদ, আফজাল শেখ, জাহাঙ্গীর, আলমগীর, শরীফ সহ ৩০/৩৫ জন বক্তরা বলেন সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের অত্যাচারের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। আমরা ইউনিয়নটি মাদক ও সন্ত্রাসী মুক্ত চাই। আমরা স্থানীয় র্যাব ও পুলিশকে বার বার ফোনের মাধ্যমে জানিয়েছি কিন্তু র্যাব ও পুলিশ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের প্রতি আইনগত ব্যবস্থা নিচ্ছেনা। প্রশাসন উল্টো আমাদের সাধারণ মানুষকে হয়রানী করে থাকেন। উক্ত আলোচনা সভায় বক্তরা স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, র্যাব প্রধান সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি জোর দাবী করেছেন। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার না করা হলে আমরা ইউনিয়নবাসী শান্তিতে বসবাস করা সম্ভব হবেনা।
