সিরাজদিখানে রশুনিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
742

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ মে বুধবার বেলা ১১ টায় রশুনিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব অরূপ নারায়ন দত্ত।

Advertisement

মোট ১ কোটি ১৬ লক্ষ ৭৪ হাজার ৭৯৭ টাকার সম্ভাব্য বাজেটের ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট অধিবেশনে রশুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রফেসর গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শহিদ ঢালীসহ ওই ইউনিয়নের সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here