সিরাজগঞ্জের বেলকুচিতে আ’লীগের জনসভা

9
1010

খন্দকার মোহাম্মাদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় আওয়ামীলীগ সরকারের বিগত ৪ বছরের উন্নয়ন তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ মন্ডল। এসময় বিগত চার বছরে চৌহালী-বেলকুচি এলাকায় সরকারের উন্নয়নের প্রায় সোয়া ৩শ কোটি টাকার উন্নয়ন মুলক কাজের সচিত্র ডকুমেন্ট তুলে ধরে আগামীতে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।

Advertisement

 

এ সময় আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আ’লীগ নেতা আব্দুল মমিন মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার ও যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির হাতে ফুলের তোরা দিয়ে প্রায় দেড়শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here