সিদ্ধিরগঞ্জে ১৫ দিনেও শিশুকে উদ্ধার করতে পারেনি পুলিশ

0
516

নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছরের শিশু মো. রিয়াদুল ইসলাম। সন্ধান চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছে তার মা।

Advertisement


গত বুধবার ২৬ জুন জালকুড়ি সিকদার বাড়ী পুল এলাকা থেকে নিখোঁজ হয় শিশু রিয়াদুল।
নিখোঁজ শিশুর মা জানান, নিখোঁজের দিন বিকাল ৫টায় বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি তার ছেলে রিয়াদুল।

সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। শিশু সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। কেউ তার ছেলের সন্ধান পেলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here