সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই  নিহত

0
707

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পড়ে থাকা বিভাজকে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মো. মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়লে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) একে এম শরফুদ্দিন জানান, হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর চাপা দেয়া অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। 

Advertisement

মহাসড়কের উপর বিচ্ছিন্নভাবে পড়ে থাকা সড়ক বিভাজকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন আগেই নারায়ণগঞ্জ সওজকে বিষয়টি অবগত করা হয়েছে। মহাসড়কের উপর বিচ্ছিন্নভাবে পড়ে থাকা সড়ক বিভাজকের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস বলেন, আমি মিটিংয়ে ব্যস্ত আছি। বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here