সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি মাদক বহনকারী তিনটি হোন্ডা আটক

0
572

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদকের কাজে ব্যবহারিত তিনটি হোন্ডা আটক করে নিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় কয়েকজন যুবক নেশা করে বেপরোয়া ভাবে রেকমত আলী স্কুলের সামনে দিয়ে বার বার হোন্ডা চালাচ্ছিল।

Advertisement

এতে করে কয়েকজন পথচারীদের উপর হোন্ডার সাথে ধাক্কা লেগে আহত হয়। এলাকাবাসী হোন্ডা চালকদের আটক করে দেখতে পায় তারা সবাই নেশাগ্রস্থ। পরে কথা কাটাকাটি এক পর্যায়ে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। মোটর সাইকেল রেখে নেশাখোর হোন্ডা চালকরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। আবার দুই ঘন্টা পরে মোটর সাইকেল উদ্ধার করতে নেশাখোর ব্যক্তিরা প্রায় ২শতাধিক যুবক নিয়ে মিজমিজি রেকমত আলী স্কুলের সামনে আসলে পুলিশকে দেখে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে নেশাগ্রস্থ তন্ময় ও জুয়েল নামের দুই যুবককে আটক করে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন যুবক জানায়, হিরাঝিল এলাকায় রোকসানা ছেলের মোসলমানীর একটি অনুষ্ঠানে দাওয়াতে এসে উক্ত যুবকরা নেশায় আসক্ত হয় এবং অনুষ্ঠানের জন্য মাদকদ্রব্য হোন্ডার মাধ্যমে বিয়ার আনার সময় তারাÑহুরা করে আসতে গিয়ে পথচারীর উপর এ দুর্ঘনার ঘটনা ঘটে। হোন্ডাগুলোর কোন ধরনের কাগজপত্র নাই। মাদক ব্যবহারিত এবং আটককৃত হোন্ডাগুলো নাম্বার হলো, ওয়ালটন যার নং ঢাকা মেট্রো ল-২৪-৫৯২৯, সিনিয়র জুটিশিয়াল ম্যাজিটেষ্ট্র কুমিল্লা ২ জানুয়ারী ২০১৮ইং তারিখের অকসনকৃত ওয়ালটন স্মারক-নং ৫৩৮, ইয়ামাহা ঢাকা মেট্রো ল-২৩-৮৯৪৪। পরে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই রফিক ঘটনাস্থলে এসে মাদক বহনকারী তিনটি হোন্ডা উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here