সিদ্ধিরগঞ্জে ফোর্স ও বাংলার কিং নামক অবৈধ মশার কয়েল কারখানা

0
2594

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে অবৈধ ভাবে ফোর্স ও বাংলার কিং নামক মশার কয়েল কারখানা গড়ে উঠেছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জ মাদানী নগর মাদ্রার পাশে অরুনের মালিকানাধীন ফোর্স ও বাংলার কিং নামক মশার কয়েল কারখানা চালিয়ে যাচ্ছে। কোন কিছুর তোয়াক্কা না করে অবৈধ ভাবে চলছে। প্রয়োজনীয় কাগজপত্র নাই বলে একটি সুত্রে জানা যায়। নাম প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ অরুনের মশার কয়েল কারখানা গড়ে উঠেছে।

Advertisement

প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ফোর্স ও বাংলার কিং নামক মশার কয়েল বিক্রি হচ্ছে। কয়েল কারখানায় অবৈধ ভাবে গ্যাস লাইন টেনে সরকারের লক্ষ লক্ষ টাকার গ্যাস চুরি করছে। কারখানাটি সরেজমিনে গিয়ে দেখা যায়, নাবালক শিশু দিয়ে কয়েলের বিষাক্ত মেডিসিন দিয়ে কাজ করাচ্ছে। মশার কয়েল কারখানার দুর্গন্ধে আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মশার কয়েল কারখানাটি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী। উক্ত কারখানার মালিক অরুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা করা সম্ভব হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here